Warning: Undefined array key "sess_sangbad_bna_id" in /home/sangbadn/public_html/functions/core.php on line 9

Warning: Undefined array key "sess_sangbad_bna_userid" in /home/sangbadn/public_html/functions/core.php on line 10

Warning: Undefined array key "sess_sangbad_bna_password" in /home/sangbadn/public_html/functions/core.php on line 11

Warning: Undefined array key "sess_sangbad_bna_fullname" in /home/sangbadn/public_html/functions/core.php on line 12

Warning: Undefined array key "sess_sangbad_bnpage_list" in /home/sangbadn/public_html/functions/core.php on line 13

Warning: Undefined array key "sess_sangbad_bna_usertype" in /home/sangbadn/public_html/functions/core.php on line 14

Warning: Undefined array key "sess_sangbad_bna_block" in /home/sangbadn/public_html/functions/core.php on line 15

Deprecated: Function strftime() is deprecated in /home/sangbadn/public_html/functions/core.php on line 209
অর্থ-বাণিজ্য : নতুন করে রিজার্ভ চুরির খবর ভুয়া : বাংলাদেশ ব্যাংক সংবাদ অনলাইন » নতুন করে রিজার্ভ চুরির খবর ভুয়া : বাংলাদেশ ব্যাংক
image

নতুন করে রিজার্ভ চুরির খবর ভুয়া : বাংলাদেশ ব্যাংক

অর্থনৈতিক বার্তা পরিবেশক
Deprecated: Function strftime() is deprecated in /home/sangbadn/public_html/functions/core.php on line 209

ভারতে একটি অনলাইন সংবাদমাধ্যমে বাংলাদেশ ব্যাংক থেকে আবারও রিজার্ভ চুরিসংক্রান্ত প্রতিবেদনের সত্যতা নাকচ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক বিবৃতিতে বলেছে, নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নীতি চালু রয়েছে। এর ফলে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা ভুয়া (ফেক)।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, ‘আমরা খোঁজ নিয়ে দেখেছি, রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, নিউইয়র্ক ফেডের সঙ্গে লেনদেনে নিশ্চয়তার ক্ষেত্রে বর্তমানে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নীতি চালু রয়েছে। রিজার্ভ চুরির এ তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

এদিকে আজ ভারতের অনলাইনে রিজার্ভ চুরির প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে ব্যাংকপাড়াসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকে এ তথ্যের সত্যতা যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। তারই পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রতিবেদনটির সত্যতা নাকচ করা হয়।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর


Warning: Undefined array key "archive" in /home/sangbadn/public_html/functions/news.php on line 1128

Warning: Undefined variable $offsetq in /home/sangbadn/public_html/functions/news.php on line 1133

সম্প্রতি


Warning: Undefined array key "archive" in /home/sangbadn/public_html/functions/news.php on line 508