image

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সংবাদ অনলাইন রিপোর্ট

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবার সোবহান এবং তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। রোববার বিএফআইইউ এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে দেশের সব বাণিজ্যিক ব্যাংককে চিঠি পাঠিয়েছে।

চিঠিতে আহমেদ আকবার সোবহান ছাড়াও তার চার ছেলেসহ পরিবারের অন্য সদস্যদের নাম উল্লেখ করে তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। স্থগিত করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন কো-চেয়ারম্যান সাদাত সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর, ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান এবং সাফওয়ান সোবহান। এছাড়া সোনিয়া ফেরদৌসী সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএফআইইউ চিঠিতে ব্যাংকগুলোর কাছে এসব সদস্যের সব ধরনের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের হালনাগাদ লেনদেন, চলমান ঋণ এবং লকারের তথ্য ২ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন বা স্থানান্তর নিষিদ্ধ থাকবে, তবে অর্থ জমা দেওয়ার সুযোগ থাকবে।

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে জমি দখল, অর্থপাচার এবং কর ফাঁকির অভিযোগে সিআইডি ও এনবিআর এর অনুসন্ধানের মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সুবিধাভোগী কোম্পানি হিসেবে পরিচিত বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে আসে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি