কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন একমাস বন্ধ থাকার পর গতকাল শনিবার (৩০ নভেম্বর) থেকে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাইট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বলেন, কয়লা সংকটের কারণে এক মাস বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। আইনি জটিলতা কাটিয়ে কয়লা সরবরাহ হওয়ায় শনিবার থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
তিনি আরো জানান, ৭০ হাজার টন কয়লা নিয়ে গত বুধবার সকালে ইন্দোনেশিয়ার পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে। এছাড়াও ২/১ দিনের মধ্যে ৬৬ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আরও একটি জাহাজ মাতারবাড়ী কয়লা তাপ বিদ্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।
অর্থ-বাণিজ্য: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
অর্থ-বাণিজ্য: আর্থিক হিসাব চলবে পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি দিয়ে
অর্থ-বাণিজ্য: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, ধারে-কাছে কেউ নেই
অর্থ-বাণিজ্য: ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা