image

ইউনিয়ন ইন্স্যুরেন্সের বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন

সংবাদ অনলাইন রিপোর্ট

গত শনিবার ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর বার্ষিক শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২৬ হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোঃ জাকারিয়া হোসেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ হাসমত আলী। আরোও উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ, গ্রাহক সুরক্ষা ও প্রতিকার কমিটির চয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্য পরিচালকবৃন্দ।

সভায় বিভিন্ন শাখা থেকে আগত শাখা প্রধানগণ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ কোম্পানী সচিব শাফকাত মওলা উপস্থিত ছিলেন। সভায় ২০২৫ সালের ব্যবসায়িক অর্জনে সন্তোষ প্রকাশ করা হয় এবং ২০২৬ সালের করনীয় নির্ধারনসহ ব্যবসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি