মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে আবারো বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম আজ রবিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হবে। এ দফায় ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ৪ হাজার ৮২ টাকা। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
এ বিষয়ে সংগঠনটি জানায়, বাজুস জানায়, সন্ধ্যার পর স্থানীয় বাজারে তেজাবি বা পাকা স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় আবারও দাম সমন্বয় করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিপ্রতি ৩ হাজার ৯০৭ টাকা বেড়ে হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৮২ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৪১ টাকা বেড়ে হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও এ দফায় রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সকালে রুপার দাম কমানোর পর নতুন করে আর কোনও সমন্বয় করা হয়নি। ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়, ২১ ক্যারেট ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৪ হাজার ৪৩২ টাকায়। এই দরেই আগামীকালও রুপা বিক্রি হবে।
প্রসঙ্গত, এর আগে এদিন সকালে বাজুস ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। সে অনুযায়ী সারাদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়।
এর আগের দিন শুক্রবারও ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমেছিল স্বর্ণের দাম। তবে তারও আগে বৃহস্পতিবার দেশের বাজারে ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
উল্লেখ্য, দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়ায়। এর পর থেকেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে।
জাতীয়: বায়ুদূষণে আজও শীর্ষে ঢাকা
অর্থ-বাণিজ্য: কয়েকঘণ্টার ব্যবধানে আবারো স্বর্ণের দাম বৃদ্ধি
অপরাধ ও দুর্নীতি: মব-গণপিটুনিতে জানুয়ারিতে নিহত বেড়ে দ্বিগুণ: প্রতিবেদন