আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিশেষ ছুটি ঘোষণা করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে জনস্বার্থে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটির দুই দিন ব্যাংকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে এবং সকল কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন। মূলত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশের মাধ্যমে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এছাড়া, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটির নির্দেশনাও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনার ফলে টানা দুই দিন আর্থিক লেনদেন বন্ধ থাকলেও অনলাইন ব্যাংকিং ও এটিএম সেবা স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অর্থ-বাণিজ্য: কর্মবিরতির দ্বিতীয় দিন, অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে
অর্থ-বাণিজ্য: তিন দিনব্যাপী লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো শুরু
অর্থ-বাণিজ্য: শেষ হলো বাণিজ্য মেলা, রপ্তানি আদেশ এলো ২২৪ কোটি টাকার
অর্থ-বাণিজ্য: দুর্বল ব্যাংকগুলোকে টাকা দেয়ার বিষয়ে সতর্ক করেছে আইএমএফ
অর্থ-বাণিজ্য: বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি ৯ ফেব্রুয়ারি
বিজ্ঞান ও প্রযুক্তি: রেমিট্যান্স সেবা সহজ করতে নগদ ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের চুক্তি
বিজ্ঞান ও প্রযুক্তি: বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে শাওমির রেডমি প্যাড ২ প্রো ও রেডমি প্যাড ২ প্রো ৫জি উন্মোচিত