image

প্রবাসী আয়ে জোয়ার, দুই মাসেই ৩,৬৮০ কোটি টাকা

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশে পরপর দুই মাসে প্রবাসী আয়ের জোয়ার শুরু হয়েছে। মাত্র দুই মাসেই এসেছে ৩ হাজার ৬৮০ কোটি টাকার বেশি রেমিট্যান্স। গেল বছরে জানুয়ারি মাসে যেখানে এসেছিল ২ বিলিয়ন ১৮.৫ মিলিয়ন ডলার, এ বছর তা থেকে ৪৫.১ শতাংশ বেশি এসেছে। সদ্য বিদায়ী জানুয়ারির হিসাবে দেশে এসেছে ৩ বিলিয়ন ১৭ মিলিয়ন ডলার। অথচ গেল বছরের ডিসেম্বর মাসে রেমিট্যান্সের প্রবাহ ছিল ৩ বিলিয়ন ২২ মিলিয়ন ডলার।

রেমিট্যান্সের এমন ঊর্ধ্বগতির ধারা শুরু হয় গেল বছরের ফেব্রুয়ারি মাস থেকে। প্রথমবারের মতো যা আড়াইশ কোটি ডলার (২.৫ বিলিয়ন) সীমা পেরিয়ে যায়। তারপর থেকে মাসিক প্রবাহ প্রায় তিন বিলিয়ন ডলারের কাছাকাছি বা তার উপরে রয়েছে। ফেব্রুয়ারির পর মার্চ মাসে রেমিট্যান্স উঠেছিল ৩ বিলিয়ন ২৯.৫৬ মিলিয়ন ডলারের রেকর্ড উচ্চতায়।

বিশ্লেষক ও ব্যাংক কর্মকর্তাদের মতে, কয়েকটি কারণে গত জানুয়ারিতে রেমিট্যান্স বৃদ্ধি পেয়েছে। প্রথমত, রোজা ও ঈদের মৌসুমকে সামনে রেখে প্রবাসীরা স্বভাবতই বেশি পরিমাণে অর্থ পাঠান। দ্বিতীয়ত,জাতীয় নির্বাচনের সময়ে বিভিন্ন প্রার্থীর ক্রাউড ফান্ডিং সংগ্রহে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক অংশগ্রহণও রেমিট্যান্স বাড়ার বড় কারণ।

এছাড়া, বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকাও একটি বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশে ডলারের বিপরীতে টাকার মান তুলনামূলক স্থিতিশীল রয়েছে। অথচ এশিয়ার বেশ কয়েকটি দেশ, এমনকি প্রতিবেশী ভারতেও ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমেছে। এর ফলে প্রবাসীরা ডলারে বেশি রেমিট্যান্স পাঠাতে উদ্বুদ্ধ হয়েছেন বলে ব্যাংকাররা উল্লেখ করেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» নির্বাচন: এমএফএস সার্ভিসে এক হাজারের বেশি টাকা লেনদেন নয়, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিংও

সম্প্রতি