image

২৪ ঘণ্টার ব্যবধানে কমলো স্বর্ণের দাম

সংবাদ অনলাইন রিপোর্ট

২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এর আগে, গতকাল রোববার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনটি জানায়, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম কমানো হয়েছে ১ হাজার ৯২৫ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে।

এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯২৫ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে ২ লাখ ৪৬ হাজার ৫২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৬৩৩ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ১০ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৩৪১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৭২ হাজার ৫৬৯ টাকা।

এদিকে, সোনার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তি রয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রোববার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে ভালো মানের সোনার দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমানোর ঘোষণা দেয়। যা কার্যকর হয় গতকাল সকাল ১০টা থেকে। তবে এই দাম কমানোর ১১ ঘণ্টার মাথায় রাতে আবার ভরিতে ৪ হাজার ৮২ দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়, যা কার্যকর হয় আজ থেকে। একদিনেই দাম কমানো ও বাড়ানোর পর এখন আবার দাম কমানো হলো।

এর আগে শনিবার ঘোষণা দিয়ে রোববার সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৯০৭ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ৩ হাজার ৩৮২ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা নির্ধারণ করা হয়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় এক লাখ ৭৩ হাজার ৯১০ টাকা। আজ সারাদিন এই দামে সোনা বিক্রি হয়েছে।

উল্লেখ্য, দেশের বাজারে ২০২৩ সালের ২১ জুলাই প্রথমবার ভরিপ্রতি স্বর্ণের দাম এক লাখ টাকা ছাড়ায়। এর পর থেকেই দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» নির্বাচন: এমএফএস সার্ভিসে এক হাজারের বেশি টাকা লেনদেন নয়, বন্ধ থাকবে ইন্টারনেট ব্যাংকিংও

সম্প্রতি