image
ছবিঃ সংগৃহীত

৪০ কোটি টাকা লোকসান করেছে আরএকে সিরামিকস

অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের টাইলস ও সিরামিকসের বাজারের শীর্ষস্থানীয় কোম্পানি আরএকে সিরামিকসের লোকসান বেড়েছে। গত ২০২৪–২৫ অর্থবছর শেষে কোম্পানিটির লোকসান বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকা। তার আগের বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি লোকসান করেছিল আড়াই কোটি টাকার বেশি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির লোকসানের পাল্লা আরও ভারি হয়েছে।

লোকসান করলেও কোম্পানিটি তাদের সাধারণ শেয়ারধারীদের গত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল বুধবার শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকায় আজ বৃহস্পতিবার দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কোম্পানিটি গত অর্থবছরের মুনাফা ও লভ্যাংশের তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে, গত অর্থবছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য যে নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে, সেই লভ্যাংশ বাবদ কোম্পানিটির খরচ হবে প্রায় ১২ কোটি টাকা। সাধারণ বিনিয়োগকারীরা লভ্যাংশ পেলেও কোম্পানিটি লোকসান করায় উদ্যোক্তা–পরিচালকদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরএকে সিরামিকস জানিয়েছে, গত অর্থবছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান বেড়ে দাঁড়িয়েছে ৯৩ পয়সায়। তার আগের অর্থবছরে যার পরিমাণ ছিল ৬ পয়সা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৮৭ পয়সা বেড়েছে। কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের বর্তমান পরিস্থিতিতে কোম্পানিটির ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। যার কারণে বিক্রি কমে গেছে।

এদিকে লোকসান বাড়লেও আজ শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে। দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রতিটি শেয়ারের বাজারমূল্য ৬০ পয়সা বা আড়াই শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকায়। আরএকে সিরামিকস ২০১০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এটি ভালো মৌলভিত্তির কোম্পানি হিসেবে এ শ্রেণিভুক্ত

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি