image

স্বর্ণের বাজারের অস্থিরতা চলমান: একদিন পরই আবারও বাড়ন্ত

সংবাদ অনলাইন রিপোর্ট

স্বর্ণের বাজারের অস্থিরতা চলমান রয়েছে। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানেই করছে দামের ওঠানামা। সেই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বাড়ালো দাম। এমনটাই ঘোষনা দিয়েছে, বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

সে হিসেবে, প্রতি ভরিতে সর্বোচ্চ ৭ হাজার ৬৪০ টাকা পর্যন্ত দাম বেড়ে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৬২ হাজার ৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭৫ হাজার ৪৮৫ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে, সংগঠনটি বলছে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, বিশ্ব বাজারেও আজ সোনার দাম বেড়েছে। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৬৬ ডলার। আগের দিন ছিল ৪ হাজার ৮৫০ ডলার।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি