image

বন্ধ হওয়া ৬ চিনিকল চালুর দাবি, ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাও

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গত সরকারের আমলে বন্ধ করে দেওয়া ছয়টি রাষ্ট্রায়ত্ত চিনিকল চালু করার দাবি জানিয়েছে রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটি। এই দাবিতে আগামী ৩১ মার্চ শিল্প মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।

শনিবার, (০৭ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সংগঠনটির আহ্বায়ক কারুজ্জামান ফিরোজ। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘেরাও কর্মসূচি বাস্তবায়নের জন্য রাষ্ট্রায়ত্ত বন্ধ ও খোলা সব চিনি কারখানার ২৬ মার্চ পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচি ঘোষণা করে কারুজ্জামান ফিরোজ জানান, এর আগে ২০২৪ সালের নভেম্বরে জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় মুক্তি কাউন্সিলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সময় অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি বন্ধ ছয়টি চিনিকল আধুনিক করে পুনরায় চালুর সিদ্ধান্ত হয়েছিল।

পরে এক অধ্যাদেশের মাধ্যমে চিনিকল ছয়টি চালু করার ঘোষণা আসে। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ না দিয়ে উল্টো আখমাড়াই কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি