মোঃ এহতেশামুল হক খান ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে শনিবার, (০৭ ফেব্রুয়ারী ২০২৬) যোগদান করেছেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রায় ৬ বছর একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ব্যাংকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি ডাচ্-বাংলা ব্যাক-এর লোকাল অফিস সহ বেশ কয়েকটি গুরুত্ব পূর্ণ শাখার ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
তিনি ২০০৩ সালে ডাচ্-বাংলা ব্যাংকে যোগদান করেন। এই সুদীর্ঘ সময়ে তিনি ব্যাংকের বিভিন্ন গুণগত পরিবর্তন, উদ্ভাবন, ব্যবসা সম্প্রসারণ এবং কর্মীদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
৩০ বছরের বেশি ব্যাংকিং অভিজ্ঞতা সম্পন্ন এই ব্যাংকার ১৯৯৫ সালে বেসিক ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (অন প্রবেশন) হিসেবে তার ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি (সম্মান) ও এমএসসি সম্পন্ন করেছেন এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং ও ফাইন্যান্স বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি।
অর্থ-বাণিজ্য: দারাজ বাংলাদেশে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’ ক্যাম্পেইন
বিজ্ঞান ও প্রযুক্তি: ৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেলো গ্রামীণফোন
সারাদেশ: উপকূলে কমেছে পরিযায়ী পাখির আশ্রয়স্থল