image

বাংলাদেশের বাজারে অনার এর দেশে উৎপাদিত স্মার্টফোন এক্স৫সি উন্মোচন

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

দেশে উৎপাদিত দ্বিতীয় স্মার্টফোন অনার এক্স৫সি উন্মোচন করেছে অনার বাংলাদেশ। এতে রয়েছে অ্যান্টি-এজিং ডিউরাবিলিটি প্রযুক্তি, যা চার বছর পর্যন্ত ফোনটির পারফরম্যান্স ধরে রাখতে সাহায্য করে।

ডিভাইসটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেল এআই ক্যামেরা, মিডিয়াটেক হেলিও জি৮১ প্রসেসর এবং ৯০ হার্টজ অনার ফুলভিউ ডিসপ্লে। এছাড়াও, এতে আছে ৪ জিবি র‌্যাম (অনার র‌্যাম টার্বো ব্যবহার করে ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে) এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।

গ্রাহকদের সুবিধার জন্য অনার গ্রামীণফোনের সঙ্গে যৌথভাবে নিয়ে এসেছে বেশ কিছু অফার। জিপি ব্যবহারকারীরা স্মার্টফোনটি কিনলে পাবেন ৭ দিনের মেয়াদে ৫ জিবি ফ্রি ডাটা। পাশাপাশি থাকছে ৭ দিনের জন্য ১০ জিবি ডাটা ৯৯ টাকায় এবং ৩০ দিনের জন্য ৪০ জিবি ডাটা ২৯৮ টাকায়।

অনার এক্স৫সি’র মূল্য নির্ধারণ করা হয়েছে ১২,৯৯৯ টাকা। দেশের বাজারে ফোনটি পাওয়া যাচ্ছে দু’টি রঙে- মিডনাইট ব্ল্যাক ও ওশেন সায়ান।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» উন্নয়ন বলতে রাস্তাঘাট ও সেতু নির্মাণই বোঝেন অধিকাংশ ভোটার: সিপিডি

সম্প্রতি