পবিত্র রমজানকে সামনে রেখে দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘২.২ গ্র্যান্ড রমজান বাজার’ ক্যাম্পেইন। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্যাম্পেইনে আছে নিত্যপ্রয়োজনীয় পণ্যে লো-প্রাইস, সর্বোচ্চ ৮০% ছাড়ের ফ্ল্যাশ সেল এবং আকর্ষণীয় ভাউচার।
রমজান জুড়ে কেনাকাটায় সাশ্রয় নিশ্চিত করতে দারাজ বিশেষ গুরুত্ব দিচ্ছে তাদের ‘দারাজ চয়েস’ চ্যানেলের ওপর, যেখানে থাকছে এভরিডে লো প্রাইস (ইডিএলপি) সুবিধা। এর ফলে গ্রাহকরা সারাবছরই দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো বাজারের সর্বনিম্ন দামে পাবেন, যার জন্য বড় কোনো ছাড়ের অপেক্ষায় থাকতে হবে না। বাড়তি সুবিধা হিসেবে দারাজ চয়েস-এ থাকছে ‘৩টি কিনলে ফ্রি ডেলিভারি’ এবং ‘৫টি কিনলে ১টি ফ্রি ও সাথে ফ্রি ডেলিভারি’ অফার।
ক্যাম্পেইনে থাকছে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০% ছাড় এবং হট ডিলে সর্বোচ্চ ৭৫% পর্যন্ত ছাড়। এছাড়া নির্দিষ্ট কিছু পণ্যে থাকছে সাইট-ওয়াইড ফ্রি ডেলিভারি সুবিধা।
ক্যাম্পেইনে থাকছে সপ্তাহজুড়ে থিমভিত্তিক শপিং ডে। চয়েস ডে শনিবার, ফ্যাশন ফরওয়ার্ড রবিবার ও সোমবার, ইলেকট্রিক্যাল মঙ্গলবার, বুধবারের বাজার, বিউটি অ্যান্ড ওয়েলনেস বৃহস্পতিবার, লাইফস্টাইল কোজি শুক্রবার। এবারের ক্যাম্পেইনে প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল, ইউনিলিভার এবং প্যারাশুট ন্যাচারাল।
পেমেন্টের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে দারাজ পার্টনারশিপ করেছে শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর সাথে। মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি এর কার্ডহোল্ডাররা কালেক্টেবল ভাউচারের মাধ্যমে ১০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এছাড়াও ইবিএল জিপ-এর মাধ্যমে গ্রাহকরা ০% সুদে ১২ মাস পর্যন্ত ইএমআই সুবিধা পাবেন।