image

উত্তরা ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক

অর্থনৈতিক বার্তা পরিবেশক

মো: রাফিউল ইসলাম সম্প্রতি উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসাবে নিয়োগ লাভ করেছেন। এর আগে তিনি একই ব্যাংকে নির্বাহী মহাব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।

রাফিউল ইসলাম ১৯৯৯ সালে অফিসার গ্রেড -১ হিসাবে উত্তরা ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৬ বছরের কর্মজীবনে তিনি প্রধান কার্যালয়ের আইসিটি ডিভিশন, এমআইএস ডিপার্টমেন্ট, ডেভলপমেন্ট এন্ড সাপোর্ট ডিপার্টমেন্ট, কার্ড ডিপার্টমেন্ট, স্টেশনারি এন্ড রেকর্ডস ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এ্যান্টি মানিলন্ডারিং ডিপার্টমেন্ট, বিজনেস প্রমোশন ডিপার্টমেন্ট, ব্রাঞ্চেস অপারেশন ডিপার্টমেন্ট ইত্যাদি বিভাগে গুরুত্বপূর্ণ পেশাগত দায়িত্ব সুনামের সাথে পালন করেন। পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির জন্য তিনি দেশে ও বিদেশে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও ওয়ার্কশপে অংশগ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন।

মো: রাফিউল ইসলাম ১৯৯৭ সালে খুলনা ইউনিভার্সিটি থেকে বি.এসসি.ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিগ্রী অর্জন করেন। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার শ্রীপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি