image

বাজারে নতুন পণ্য লেনোভো আইডিয়া সেন্টার মিনি

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক

বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন ডিভাইস এনেছে লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। প্রতিষ্ঠানটি সম্প্রতি দেশের বাজারে বাজারজাত করেছে লেনোভোর আইডিয়া সেন্টার মিনি ডেস্কটপ (মডেলঃ ৯১বি২০০৩৩এইচএ)।

ডিভাইসটিতে রয়েছে ইন্টেল কোর আই৫-২১০এইচ প্রসেসর, যা সর্বোচ্চ ৪.৮ গিগাহার্জ গতিতে কাজ করতে সক্ষম। ৮ কোর ও ১২ থ্রেডের এই প্রসেসর মাল্টিটাস্কিং ও ডেটা প্রসেসিং কাজে কার্যকর পারফরম্যান্স নিশ্চিত করে। ডেস্কটপটিতে রয়েছে ৮ গিগাবাইট ডিডিআর৫ র‌্যাম, যা প্রয়োজনে সর্বোচ্চ ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি ৫১২ গিগাবাইট পিসিআই এক্সপ্রেস জেনারেশন ৪ এসএসডি স্টোরেজ ব্যবহারের ফলে দ্রুতগতির ডেটা অ্যাক্সেস সুবিধা মিলবে। ভবিষ্যতে স্টোরেজ বাড়ানোর প্রয়োজন হলে বিল্ট-ইন এম.২ স্লট ব্যবহার করে অতিরিক্ত স্টোরেজ যুক্ত করার সুযোগ রয়েছে। এতে আরও রয়েছে ইউএসবি টাইপ-সি, ইউএসবি টাইপ-এ, থান্ডারবোল্ট, এইচডিএমআই ২.১, ভিজিএ এবং ২.৫ গিগাবিট ইথারনেট ল্যান পোর্ট। ওয়্যারলেস সংযোগের জন্য এতে ওয়াই-ফাই ৬ই এবং ব্লুটুথ ৫.৩ প্রযুক্তি রয়েছে। ১.৮ কেজি ওজনের লুনা গ্রে রঙের এই ডেস্কটপটিতে রয়েছে ৩ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি