প্রযুক্তি ব্র্যান্ড আইটেল বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন সিটি ২০০। ইউনিবডি ডিজাইন, মিলিটারি-গ্রেড এবং আধুনিক এআই ফিচারে তৈরি এই স্মার্টফোনটি ৭.৪৫ মিলিমিটার স্লিম।
৬.৭৮ ইঞ্চি ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট ফোনটির ব্যবহারে এনেছে নতুন চমক। এর ফলে গেম খেলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা ভিডিও দেখার সময় স্ক্রলিং হয় স্মুথ ও দ্রুত টাচ রেসপন্স পাওয়া যায়। ৭০০ নিটস উজ্জ্বলতার কারনে কড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখা যায়।
এতে রয়েছে আইপি৬৫ স্প্ল্যাশ প্রোটেকশন এবং মিলিটারি-গ্রেড বিল্ট, যা ধুলো বা হঠাৎ পানির ঝাপটা এবং নিত্যদিনের ব্যবহারে পড়ে যাওয়ার ঝুঁকি থেকে ফোনকে নিরাপদ রাখে। এর ৪ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টির সঙ্গে আছে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ও (৬+৬) জিবি মেমোরি। ৫২০০ এমএএইচ বিশাল ব্যাটারিযুক্ত ফোনটিতে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা।
ডিপসিক মডেলের ওপর তৈরি ফোনটির নতুন ‘সোলা’ এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট এক ট্যাপেই চালু করা যায় এবং এটি রিমাইন্ডার সেট করা থেকে প্রশ্নের উত্তর দেওয়া পর্যন্ত প্রতিদিনের কাজগুলোকে সহজ করে। এর ফ্রি আল্ট্রালিঙ্ক কল ২.০ প্রযুক্তির মাধ্যমে ১ কিলোমিটারের মধ্যে কোনো সেলুলার নেটওয়ার্ক ছাড়াই বিনামূল্যে কল করা সম্ভব।