বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আমরা যদি যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করি, সেই তুলা দ্বারা প্রস্তুতকৃত যে গার্মেন্টস আছে, সেই গার্মেন্টস যুক্তরাষ্ট্রের বাজারে শূন্য সম্পূরক শুল্কে প্রবেশাধিকার পাবে। সহজভাবে বললে আমাদের ৮৫ বা ৮৬ শতাংশ রপ্তানির ওপরে শুল্ক শূন্য এবং ১৪ থেকে ১৫ শতাংশ রপ্তানির ওপরে সম্পূরক শুল্ক হবে ১৯ শতাংশ।
গত মঙ্গলবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ‘এগ্রিমেন্ট অন রিসিপ্রোকাল ট্রেড (এআরটি)’ চুক্তি সই নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনারা জানেন যে পৃথিবীর সর্ববৃহৎ অর্থনীতির দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সে ৩৬ ট্রিলিয়ন ডলারের একটা ইকোনমি। এই ৩৬ ট্রিলিয়ন ডলারের ইকোনমির যে আমদানির প্রয়োজন সেখানে আমাদের রপ্তানির অপার সম্ভাবনা তৈরি হবে।
বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের এক লাখ কোটি টাকার ওপরে রপ্তানি হয় আমেরিকার বাজারে। আমেরিকা ইজ ওয়ান অব আওয়ার মোস্ট ট্রেড সারপ্লাস এক্সপোর্ট ডেস্টিনেশন। আমাদের রপ্তানি গন্তব্যের হায়েস্ট যে উদ্বৃত্ত আমরা তৈরি করি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র। আমাদের জন্য এই বাজারটা অতি সংবেদনশীল এবং অতি প্রয়োজনীয় একটা বাজার। এই বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমরা সামগ্রিকভাবে একান্ত প্রচেষ্টায় প্রথম ধাপে ৩৭ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ২০ শতাংশে নিয়ে আসতে সমর্থ হই। এর বিনিময়ে যে বাণিজ্য ঘাটতি রয়েছে আমাদের ৬ বিলিয়ন ডলারের উপরে যে বাণিজ্য ঘাটতি রয়েছে এই ঘাটতি হ্রাসের লক্ষ্যে আমরা বেশ কিছু কাঠামোগত এবং আমাদের আমদানি উদারীকরণ করা কে লক্ষ্য নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই এগ্রিমেন্টটাকে ফরমাল রূপ দেওয়ার যে সুযোগ আমাদের ছিল এই সুযোগের ভেতরে আমরা আরও নেগোশিয়েট করার চেষ্টা করেছি। এখানে আমাদের দুটো খুব বড় ধরনের অর্জন আছে। একটা অর্জন হচ্ছে আমরা ২০ শতাংশ থেকে ১৯ শতাংশে নিয়ে এসেছি। দ্বিতীয় হচ্ছে আমাদের সকল রপ্তানি পণ্যের প্রায় ৮৬ শতাংশ হচ্ছে গার্মেন্টস।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তুলা আমদানিকারক দেশ। কারণ, বাংলাদেশ যে পরিমাণ গার্মেন্টস রপ্তানি করে, তার কোনো অংশই তুলা বাংলাদেশে হয় না। মাত্র ২ শতাংশ তুলা বাংলাদেশে উৎপাদিত হয়। ৯৮ শতাংশ তুলা আমাদের ন্যাচারালি আমদানি করতেই হয়। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের তুলা আমাদের জন্য খুব ভালো। এটা আমাদের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও জ্বালানি পণ্য ও ট্র্যাডিশনাল মেটাল স্ক্র্যাপসহ বেশ কিছু পণ্য আমদানি করার কথাও বলেন উপদেষ্টা।
অর্থ-বাণিজ্য: ‘দেশের ভেতরে নগদ অর্থ বহনে নির্দিষ্ট সীমা নেই’
অর্থ-বাণিজ্য: চট্টগ্রাম বন্দরের সেবা সহজ করতে চালু হলো ‘সিপিএ স্কাই’
অর্থ-বাণিজ্য: অর্থ উপদেষ্টার চোখে অর্থনীতির ৫ চ্যালেঞ্জ
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর শুল্কে সংকটে ভারতের রপ্তানি
আন্তর্জাতিক: মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনা এরদোয়ানের
অর্থ-বাণিজ্য: শনিবার যেসব এলাকায় খোলা থাকবে ব্যাংক