image

সূচকের পতনে লেনদেন ১ হাজার ২২২ কোটি টাকা

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, (১৭ ফেব্রুয়ারী ২০২৬) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। লেনদেন শেষ হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগের দর কমেছে। তবে সামান্য কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৮ দশমিক ৯৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৭০ পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে ১ হাজার ১১৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৯ দশমিক ৫২ পয়েন্ট কমে ২ হাজার ১২৬ পয়েন্টে অবস্থান করছে।

মঙ্গলবার ডিএসইতে ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২৫৭ কোটি ৩ লাখ টাকা। এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির, বিপরীতে ২৩৮ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। এদিন স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিটি ৪৫ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির ৩৪ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-ঢাকা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, সামিট এলায়েন্স পোর্ট, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এবি ব্যাংক। এদিন ডিএসইতে সর্বোচ্চ এবি ব্যাংকের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় দশমিক ৬ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল কে এন্ড কিউ বাংলাদেশ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে ৭ দশমিক ৭০ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড, দি প্রিমিয়ার ব্যাংক, আনোয়ার গ্যালভানাইজিং, এসিআই ফর্মুলেশনস, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্যালভো অর্গানিক ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের শেয়ার দর দশমিক ৫ পয়সা বা ৯ দশমিক ২৫ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা রিং মাইডাস ফাইন্যান্স পিএলসির শেয়ারদর ৮ দশমিক ৯৫ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- হামিদ ফেব্রিক্স পিএলসি, জাহিন স্পিনিং পিএলসি, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড, ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, সাইফ পাওয়ারটেক লিমিটেড এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি