image
ছবিঃ সংগৃহীত

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার: টুকু

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গ্রীষ্মকাল ও রমজান সামনে রেখে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে সতর্ক অবস্থানে সরকার। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এ খাতের আর্থিক ও সরবরাহ পরিস্থিতি নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

গতকাল বুধবার মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, বাড়তি চাহিদার এই সময়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই সবচেয়ে বড় অগ্রাধিকার। একইসঙ্গে বকেয়া পরিশোধ ইস্যুকে কেন্দ্র করে উৎপাদকদের পক্ষ থেকে চাপ সৃষ্টির কোনও চেষ্টা হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও ইঙ্গিত দেন তিনি।

স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকদের সংগঠন ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার অ্যাসোসিয়েশন (বিপপা) বকেয়া না পেলে সরবরাহ ব্যাহত হতে পারে— এমন শঙ্কার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বক্তব্য নতুন সরকারের ওপর অযাচিত চাপ তৈরির শামিল।

তিনি জানান, সরকার আলোচনার মাধ্যমে সমাধান চায়, তবে কোনও ধরনের ‘ব্ল্যাকমেইল’ মেনে নেওয়া হবে না।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» ১ কেজি গরুর মাংসের জন্য ৪ ঘণ্টা অপেক্ষা

সম্প্রতি