image

বাংলাদেশ ব্যাংক ছেড়ে চলে গেলেন আহসান এইচ মনসুর

অর্থনৈতিক বার্তা পরিবেশক

সরিয়ে দেওয়া হচ্ছে, এমন তথ্য ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

চলে যাওয়ার সময় নতুন গভর্নরের নিয়োগ ও তার পদত্যাগের বিষযয়ে সাংবাদিকরা জানতে চাইলে আহসান মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, আমাকে অপসারণও করা হয়নি। তবে গণমাধ্যমে আমি (খবর) দেখেছি। তাই আমি বাড়ি চলে যাচ্ছি।’ আর কিছু বলেননি তিনি।

সূত্র জানায়, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে কার্যালয়ে আসেন আহসান এইচ মনসুর। এর মধ্যেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

এ খবর শোনার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলে তাৎক্ষণিক অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থান ঘিরে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও হিরা সোয়েটারের মালিক।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি