নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন সরকারের অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার তার অসুস্থতা ও হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শহিদুজ্জামান।
শহিদুজ্জামান জানান, বেশ কয়েকদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অর্থমন্ত্রী। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে আশার কথা হচ্ছে, হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিজয়ী হন আমির খসরু মাহমুদ চৌধুরী। তারেক রহমানের নেতৃত্বাধীন নবগঠিত সরকারে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
অর্থ-বাণিজ্য: ইরানে হামলার ধাক্কায় বড় পতন দেশের পুঁজিবাজারে
আন্তর্জাতিক: খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভের ডাক জামায়াতের
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা
সংস্কৃতি: একুশে পদকের অর্থ নেবেন না মোহন রায়হান