ইরানে হামলায় পতনের পর ফের উত্থান
সোমবার, (০২ মার্চ ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে।
ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৭২ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পায়। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৭২ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পায়। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
সোমবার ডিএসইতে ৭৭৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪০টি কোম্পানির, বিপরীতে ৪২ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
সোমবার ডিএসইতেলেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক। এদিন কোম্পানিটি ৪৬ কোটি ০১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে। এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফিউশন। কোম্পানিটির ৪৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্যাংক এশিয়া, রবি আজিয়াটা পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, গ্রামীণফোন লিমিটেড এবং ইনটেক লিমিটেড।
সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স। এদিন কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়। দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সি-পার্ল বিচ রিসোর্ট। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এবি ব্যাংকের দর বেড়েছে ৯ দশমিক ৩৭ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- দি প্রিমিয়ার ব্যাংক ৯.২৬ শতাংশ, স্টান্ডার্ড ইসলামী ব্যাংক ৯.২৬ শতাংশ, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৯.২ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্স ৮.৮ শতাংশ, এনআরবি ব্যাংক ৮.৫৭ শতাংশ, আইএফআইসি ব্যাংক ৮.৩৩ শতাংশ এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা