image

পরপর তিন দিন বাড়লো সোনার দাম

অর্থনৈতিক বার্তা পরিবেশক

গত শনিবারের পর সোমবার, (০২ মার্চ ২০২৬) আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম ভরিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা। সোমবার দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা।

শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় গতকাল রোববার থেকে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম প্রতি ভরি বেড়ে হয় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। তারপর সোমবার আবার বাড়ল সোনার দাম।

শনিবার দুই দফা দাম বাড়ানো হয়। দ্বিতীয় দফায় যে দাম বাড়ানো হয়, তা কার্যকর হয় গতকাল রোববার থেকে। ফলে ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম প্রতি ভরি বেড়ে হয় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা। তারপর সোমবার আবার বাড়ল সোনার দাম। ফলে এই সপ্তাহের প্রতিদিনই দাম বাড়ছে। এর আগে গত সপ্তাহে দুবার সোনার দাম বাড়ানো হয়। সেবার দুই দফায় সোনার দাম বাড়ানো হয় ৫ হাজার ৪৮২ টাকা। এবার এক দফায় বাড়ল ৪ হাজার টাকার বেশি।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার সকালে বিজ্ঞপ্তি দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে; সে কারণে সোনার দাম বাড়ানো হয়েছে। যদিও মূল কারণ হলো বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়া। ভরিপ্রতি ২১ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা; ১৮ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা। এ ছাড়া সনাতনি পদ্ধতির সোনার দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা। সোনার বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এদিকে সোনার দামের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

গত জানুয়ারি মাসের শেষ দিক থেকেই দেশের বাজারে সোনার দামে অস্থিরতা বিরাজ করছে। এমনও হয়েছে, সকালে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে রাতে আবার কমানো হয়েছে। গত ২৯ জানুয়ারি সোনার দাম ভরিপ্রতি সর্বোচ্চ ১৬ হাজার ২১৩ টাকা বেড়েছিল। এতে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকা। দেশের ইতিহাসে এটাই সোনার সর্বোচ্চ দাম।

মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে সোনার দাম বাড়ানো-কমানো হয়। মাঝে কিছুদিন সোনার দাম কমার পর গত সপ্তাহে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী, সোমবার সোনার দাম আউন্সপ্রতি ৭৮ ডলার ৫৯ সেন্ট বেড়েছে। ফলে সোনার দাম এখন আউন্সপ্রতি প্রায় ৫ হাজার ৩৫৭ ডলার। গত বছর থেকেই বিশ্ববাজারে সোনার দাম বাড়তি। গত ৩০ দিনে সোনার দাম বেড়েছে ৬৪৪ ডলার। গত ছয় মাসে সোনার দাম বেড়েছে ১ হাজার ৭০৬ ডলার।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি