জ্বালানিতে প্যানিক বায়িং
মধ্যপ্রাচ্যের যুদ্ধকে ঘিরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ার পর দেশে শুরু হয়েছে ‘প্যানিক বায়িং’ আতঙ্কে। স্বাভাবিকের চেয়ে বেশি তেল কিনে মজুত করার প্রবণতা বেড়েছে। এর প্রভাব পড়েছে রাজধানী ও আশপাশের জেলায়। অনেক ফিলিং স্টেশনে ঝুলছে ‘পেট্রোল নেই’, ‘অকটেন নেই’ লেখা বোর্ড। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সাধারণ যানচালকেরা। যাঁরা প্রতিদিনের প্রয়োজনেই তেল নিতে পাম্পে আসেন।
রোববার (৮ মার্চ) সকাল থেকে রাজধানী ও আশপাশের জেলাগুলোর অধিকাংশ ফিলিং স্টেশনেই তেল বিক্রি বন্ধ থাকতে দেখা গেছে। কোথাও পাম্পের সামনে দড়ি টেনে দেওয়া হয়েছে। কোথাও আবার প্রবেশপথে ঝুলছে ‘তেল নেই’ লেখা হাতে বানানো পোস্টার। অনেক চালক এক পাম্প থেকে আরেক পাম্পে ঘণ্টার পর ঘণ্টা ঘুরেও তেল পাচ্ছেন না।
বেসরকারি এক চাকরিজীবী সকাল থেকে চারটি পাম্প ঘুরেও তেল পাননি। বললেন, চারটা পাম্প ঘুরেও এক লিটার তেল পেলাম না। কীভাবে অফিসে যাব বুঝতে পারছি না।”প্রাইভেটকারের এক চালক জানালেন, “সকালে বের হয়ে দেখি যেখানেই যাই, তেল নেই। এখন গাড়ি চালানোই মুশকিল হয়ে গেছে। ’
আবার কোথাও কোথাও তেল না থাকলেও সিএনজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এসব পাম্পে আবার দীর্ঘ লাইন তৈরি হয়েছে। মিনিবাস চালকেরা বলছেন, তেল না পেলে সড়কে চলাচলই সম্ভব নয়।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি তেলের চাহিদা তৈরি হয়েছে। অনেকেই গাড়ির পাশাপাশি ড্রাম বা ক্যানেও তেল ভরে নিয়ে যেতে চাইছেন। এতে দ্রুত স্টক শেষ হয়ে যাচ্ছে।
একটি ফিলিং স্টেশনের নিরাপত্তাকর্মী বলেন, গতকাল থেকেই তেল শেষ। এখন মানুষকে শুধু ‘নেই’ বলে ফিরিয়ে দিচ্ছি।”তাই তেল নেই পোস্টার লাগাতে হয়েছে।
বিমানবন্দর এলাকার কয়েকটি ফিলিং স্টেশনে সীমিত পরিমাণে তেল বিক্রি হতে দেখা গেলেও সেখানে সকাল থেকেই যানবাহনের দীর্ঘ লাইন। দুই ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে তেলের অপেক্ষা করছেন।
পরিস্থিতি সামাল দিতে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এই ব্যবস্থায় নতুন ব্যবস্থায় একটি মোটরসাইকেল দিনে সর্বোচ্চ ২ লিটার, ব্যক্তিগত গাড়ি ১০ লিটার ও এসইউভি বা মাইক্রোবাস ২০ থেকে ২৫ লিটার তেল নিতে পারবে। বাস ও পণ্যবাহী যানবাহনের জন্যও ডিজেল সরবরাহে নির্দিষ্ট সীমা নির্ধারণ করা হয়েছে।
অর্থ-বাণিজ্য: আজ থেকে নতুন পদ্ধতিতে জ্বালানি বিক্রি শুরু
অর্থ-বাণিজ্য: পাম্পে পাম্পে ঝুলছে ‘তেল নেই’ পোস্টার
আন্তর্জাতিক: রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২