বিশ্ববাজারে সোনার দাম উত্থান-পতনের মধ্যেই রয়েছে। এর প্রভাব দেশেও পড়ছে। বৃহস্পতিবার সোনার দাম ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা কমেছে। নতুন দর গতকাল সকালেই কার্যকর হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল সকালে সোনার দাম কমানোর ঘোষণা দেয়। তার আগে গত বুধবার সোনার দাম বেড়েছিল ভরিপ্রতি ২ হাজার ২১৬ টাকা। তাতে ভালো মানের অর্থাৎ, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকায়।
নতুন দর অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজার ১০৬ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেট ভরিতে ২ লাখ ৫৪ হাজার ৯৭৫ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৮ হাজার ৫৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৪০১ টাকা।
নতুন দাম কার্যকরের আগে গতকাল পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭০ হাজার ৪৩০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৫৮ হাজার ১২৪ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২১ হাজার ২৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৮০ হাজার ৬১৭ টাকা ভরি। তার মানে, ২২ ক্যারেটে ৩ হাজার ৩২৪ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ১৪৯ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ৬৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে দাম কেমেছে ২ হাজার ২১৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার দামও কমেছে। গতকাল ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ছিল ৬ হাজার ৭০৭ টাকা। আজ ৩৫০ টাকা কমে এক ভরি রুপার দাম দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা।
অর্থ-বাণিজ্য: দ্বিগুণের বেশি দামে তিন কার্গো এলএনজি কিনছে সরকার
অর্থ-বাণিজ্য: আর্থিক হিসাব চলবে পুরোপুরি ডিজিটাল কেওয়াইসি দিয়ে
অর্থ-বাণিজ্য: বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক, ধারে-কাছে কেউ নেই
অর্থ-বাণিজ্য: ভুটানকে পানগাঁও বন্দর ব্যবহারের প্রস্তাব বাংলাদেশের
অর্থ-বাণিজ্য: সোনার দাম ভরিতে কমেছে ৩,৩২৪ টাকা