image

বাংলাদেশের বাজারে আসছে ইনফিনিক্স হট সিরিজের সর্বশেষ সংস্করণ ‘হট ১১এস’

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের গ্রাহকদের জন্য সর্বশেষ প্রযুক্তির স্মার্টফোন ‘হট ১১এস’ নিয়ে আসতে যাচ্ছে স্মার্টফোন ব্র্যান্ড “ইনফিনিক্স”। ইনফিনিক্সের এই সংস্করণটি অ্যাকশনধর্মী মোবাইল গেমিং, অনলাইনে সময় কাটানো, সিনেমা উপভোগ করা ও উচ্চ-রেজ্যুলেশনের ছবি তোলার ক্ষেত্রে ব্যবহারকারীদেরকে চমৎকার অভিজ্ঞতা দেবে বলে ধারণা করা হচ্ছে। স্মার্টফোনটিতে গেমিং প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৮৮ ডুয়েল-চিপ সিপিইউ থাকতে পারে, যা গেমিংয়ের ক্ষেত্রে বাড়তি সুবিধা দিবে। এতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৭৮ ইঞ্চি এফএইচডি+সিল্ক-লাইক ডিসপ্লে সুবিধাও রয়েছে বলে শোনা যাচ্ছে। পাশাপাশি ডিভাইসটিতে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল এফ ১.৬ ওয়াইড অ্যাপারচারসমৃদ্ধ ট্রিপল-ক্যামেরা। ডিভাইসটিতে আরো থাকবে ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফার্স্ট চার্জ সুবিধা। স্মার্টফোনটির সামনে ৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাংগেল ক্যামেরা থাকতে পারে, যেটি “ডুয়েল-স্টার লাইট” সহযোগে কাজ করবে।

স্মার্টফোনটি ৪+১২৮জিবি এবং ৬+১২৮জিবি মেমোরি সুবিধা নিয়ে বাজারে আসতে পারে। এটি পোলার ব্ল্যাক, ৭ক্ক পার্পল, গ্রিন ওয়েভ ও সিলভার ওয়েব রঙে পাওয়া যেতে পারে। ডিভাইসটি কবে বাংলাদেশের বাজারে আসছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে, এই অক্টোবর মাসের মধ্যেই ডিভাইসটি হাতে পেতে পারেন গ্রাহকরা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি