টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে রুয়েট উপাচার্য

প্রতিনিধি, রাজশাহী

বিশ্বের ১৫ টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) তিন দিনব্যাপী ‘৫ম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেকট্রিক্যাল, কম্পিউটার এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ (ওঈঊঈঞঊ ২০২৬) শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার রুয়েটের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এই কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এধরণের কনফারেন্স আমাদেরকে অংশগ্রহণের পাশাপাশি প্রশ্নকরার এবং বিশ্বের সাথে সংযুক্ত হবার সুযোগ তৈরি করে দিয়েছে। টেকসই উন্নয়নে প্রকৌশল শিক্ষাকে অবদান রাখতে হবে।

https://sangbad.net.bd/images/2026/February/01Feb26/news/Untitled-1%20%282%29.jpg

বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) অনুষদ আয়োজিত এই কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, চীন, জাপান, জার্মানি, ভারত, দক্ষিণ কোরিয়া, ও মালয়েশিয়াসহ ১৫টি দেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাপানের রিউকিউস বিশ্ববিদ্যালয়ের অ্যামিরেটাস অধ্যাপক ড. ইয়োশিনোরি নামিহিরা, কারিগরি পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শহীদ উজ জামান, আইইইই বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইমামুল হাসান ভূঁইয়া। অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির কারিগরি সভাপতি এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. অজয় কৃষ্ণ সরকার।

‘ক্যাম্পাস’ : আরও খবর

» হাসিনাকে যেভাবে ভারতে পাঠিয়েছি, সেভাবে আপনাদের সঙ্গেও ডিল করবো: সাদিক কায়েম

সম্প্রতি