টাঙ্গাইলের সখীপুরে এবার মহিলা চোর চুরি করলো কিশোরের আলামিনের (১৬) ব্যাটারি চালিত অটোভ্যান । বৃহস্পতিবার সকালে উপজেলার বাটাজোর সড়কের কাওছি চালা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অটোচলক আলামিন গজারিয়া গ্রামের ফজল মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার ফজর চালার খান মার্কেট থেকে দুজন মহিলা যাত্রী বাটাজোর রোডে কাউছি চালা যাওয়ার জন্য রিজার্ভ করেন। কাওছি চালায় পৌঁছলে সেলাই মেশিনের জন্য এক মহিলা যাত্রী বাসায় যান। দুটি সেলাই মেশিন বাসায় থেকে ভ্যানে নেওয়ার জন্য অটোতে বসে থাকা অন্য যাত্রীর মোবাইলে ফোনে কল করে ভ্যান চলককে বাসায় পাঠাতে বলেন।
অটোতে বসে থাকা ওই মহিলা যাত্রী অটো চালক আলামিনকে একটি বাসা দেখিয়ে বলেন এই বাসায় থেকে সেলাই মেশিন নিয়ে এসো । বাসার গেটের ভেতরে কাউকে দেখতে না পেয়ে ফিরে দেখেন অটোভ্যান ও মহিলা যাত্রী কেউ নেই।
চুরি হওয়া ওই অটো ভ্যান চালক আল আমিন বলেন, চোখের পলকেই আমার অটোটি চুরি করে নিয়ে গেলো। আমার সংসার চলবে কেমনে? আমার পরিবারের একমাত্র উৎস ছিল এই অটো ভ্যানটি। স্থানীয় প্রশাসনের কাছে আমার অনুরোধ চুরি হওয়া অটোভ্যানটি ফিরে পেতে যেন সহায়তা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীনুর রহমান বলেন, অটোভ্যান চুরির অভিযোগ পেয়েছি দ্রুতই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো