জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকায় একটি ট্রেনে অভিযান পরিচালনা করে ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিত এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, দিনাজপুরেরপার্বতীপুরের দরগাপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে মানিক, আব্দুল খালেকের ছেলে শাহীন আলম ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নসির উদ্দীনের স্ত্রী আরোজা বেগম। এসময় আতিয়ার নামে একজন পালিয়ে যায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, পলাতক আসামী আতিয়ার ভারত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মানিক, শাহীন ও আরোজার মাধ্যমে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতো। গতরাতে তারা ট্রেনে করে মাদক পাচার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় র্যাব।
এসময় ২ হাজার ২৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ তিনজনকে গ্রেপ্তার করা হলেও মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আন্তর্জাতিক: ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৬৮৭
নগর-মহানগর: আজ ঢাকার বায়ুর মানের উন্নতি
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামের দরপতন
আন্তর্জাতিক: ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বোমাবর্ষণ
সারাদেশ: ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা