image

গাজীপুরে ছাত্র আন্দোলনের ওপর হামলা, মামলা দায়ের

প্রধান আসামি আওয়ামী লীগ কর্মী, গ্রেপ্তার ৩৪

সংবাদ অনলাইন রিপোর্ট

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আজ রবিবার দুপুরে গাজীপুর সদর থানায় সংগঠনটির জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ মোহিত বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় ২৩৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। প্রধান আসামি আমজাদ মোল্লা, যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত। ঘটনার পর পুলিশের অভিযানে বিভিন্ন এলাকা থেকে ৩৪ জনকে আটক করা হয় এবং পরে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা হামলা প্রতিহত করতে গেলে তাঁদের ওপর হামলা হয়।

স্থানীয় মসজিদের মাইকে ‘মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দিয়ে লোকজনকে ডাকা হয়। এরপর একদল লোক এসে ছাত্রদের ঘিরে ধরে মারধর করে। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন জানিয়েছেন, এ পর্যন্ত ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি