ময়মনসিংহ সদর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) বিকালে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান।
নিহত লাল চাঁন (২২) পেশায় একজন মিশুক চালক। ঘটনার পর পুলিশ অভিযুক্ত বড় ভাই জালাল উদ্দিনকে (৩৫) আটক করেছে।
ওসি বলেন, “পারিবারিক বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সমস্যা চলছিল। রবিবার বিকেলে তাদের এক ভগ্নিপতির উদ্যোগে আলোচনায় বসানো হয়। তবে আলোচনা চলাকালেই দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জালাল উদ্দিন দা দিয়ে লাল চাঁনের ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি শফিকুল।
নগর-মহানগর: শহিদ পুলিশদের প্রতি শ্রদ্ধা নবনিযুক্ত আইজিপির
নগর-মহানগর: ৬ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না টিসিবির পণ্য
অপরাধ ও দুর্নীতি: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম
সংস্কৃতি: অমর একুশে বইমেলা অবশেষে শুরু আজ
অপরাধ ও দুর্নীতি: এবার সুলতানের বিরুদ্ধে অভিযোগ, সরাতে ‘চিঠি দিয়েছিলেন’ তাজুল
নগর-মহানগর: ঢাকাকে গিলে ফেলেছে বিষাক্ত বায়ু