অর্থ আত্মসাতের মামলায় কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র নুরুল আবছারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার এ রায় ঘোষণা করেন চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান।
বিভাগীয় বিশেষ জজ আদালতের পেশকার মোহাম্মদ সাহেদ সাংবাদিকদের বলেন, ‘অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, আত্মসাৎ করা টাকার সমপরিমাণ অর্থাৎ ২৯ লাখ ১৫০ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের সাজার আদেশ দিয়েছেন আদালত।’ আসামি নুরুল আবছার জামিনে গিয়ে পলাতক হয়েছেন বলে জানান আদালতের কর্মচারী মোহাম্মদ সাহেদ।
১৯৮৪ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত নুরুল আবছার কক্সবাজার পৌরসভার মেয়র থাকাকালে পৌরসভার বিভিন্ন কাজের ২৯ লাখ ১৫০ টাকা আত্মসাতের অভিযোগে ১৯৯১ সালে মামলাটি করে সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো।
এর আগে গত ৭ জানুয়ারি একই আদালত অর্থ আত্মসাতের তিনটি মামলার প্রত্যেকটিতে নুরুল আবছারের এক বছর করে সাজা দিয়েছিল। তিনি মেয়র থাকাকালে প্রায় ৫৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এসব মামলা হয়েছিল।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান