শিশু গৃহকর্মীকে অমানুষিক নির্যাতনের অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. সাফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। একই মামলায় তার স্ত্রী বিথীসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার রাতে রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাদের গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
সোমবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি জানান, নির্যাতনের শিকার শিশুটির পক্ষ থেকে মামলা দায়েরের পর পুলিশের অভিযানে বিমানের এমডি ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের বাসার আরও দুই গৃহকর্মী রুপালী খাতুন ও সুফিয়া বেগমকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই শিশু গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিলেন বিমানের এমডি ও তার পরিবারের সদস্যরা। নির্যাতনের বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন