কুমিল্লার চান্দিনায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়। পরে পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ২ জনকে সাজা ও জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের অম্বরপুর গ্রামে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই গ্রামের মো. ফারুক ও মো. রওশন। তাদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা, ৩৯ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করে যৌথবাহিনী।
সেনাবাহিনীর একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়- চান্দিনা উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চান্দিনা আর্মি ক্যাম্প কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী ফারুকের বিরুদ্ধে অম্বরপুর গ্রামে যৌথবাহিনীর একটি অপারেশন পরিচালিত হয়। ওই অপারেশনে ২৪ পিস ইয়াবা, ৩৯ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ২টি পাসপোর্ট উদ্ধার করে তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানান, সেনাবাহিনী তাদের আমাদের হেফাজতে দিলে আমরা ভ্রাম্যমাণ আদালতে হাজির করি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের ৩ দিনের জেল ও ৩৫ হাজার টাকা জরিমানা করে।
আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ
আন্তর্জাতিক: ভারতে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৮
আন্তর্জাতিক: ফের বন্দী বিনিময় করলো রাশিয়া-ইউক্রেন
অর্থ-বাণিজ্য: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সোমবার
অর্থ-বাণিজ্য: বিটকয়েনের দাম ১৫ মাসের মধ্যে সর্বনিম্ন