ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলার অপচেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে বিজিবি সদস্যদের দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার রাজধানী ঢাকা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় বিজিবির নির্বাচনি বেইজ ক্যাম্পগুলো পরিদর্শনের সময় দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক নির্বাচনের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নিরাপত্তা ব্যবস্থা সশরীরে পর্যবেক্ষণ করেন। নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বাহিনীর অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করার পাশাপাশি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
বিজিবি প্রধান স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না। পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য টহল কার্যক্রম বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি মহাপরিচালক সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও দায়িত্বশীল আচরণ করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার সুরক্ষা এবং দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সদস্যরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
অর্থ-বাণিজ্য: ৩১৪ কোটি টাকার ওষুধ-চিকিৎসা সরঞ্জাম ক্রয়ের অনুমোদন
অর্থ-বাণিজ্য: ১১ ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক
অর্থ-বাণিজ্য: ঢাকার পানিদূষণ কমাতে ৩৭ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
অর্থ-বাণিজ্য: নির্বাচনের কারণে ব্যাংকের তোলার পরিমাণ বেড়েছে গ্রাহকদের
বিজ্ঞান ও প্রযুক্তি: প্রিয়শপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন