বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ সদর আসনে ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী গাড়ি থেকে বিপুল টাকাসহ ব্যক্তিগত সহকারী ও খালাতো ভাই বদরুল আলম শ্যামলকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার সন্ধ্যার পর গাড়িতে ১৫ লাখ টাকা পরিবহনের সময় তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আধা ঘণ্টার মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে তার সহকারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী তার খালাতো ভাই বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার করা হচ্ছে।
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, এ ঘটনায় সহকারীকে আটক করেছে সেনাবাহিনী। একই সঙ্গে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে বিএনপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ নির্বাচন সংশ্লিষ্ট দলীয় একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
আন্তর্জাতিক: কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯
আন্তর্জাতিক: ৫ লক্ষাধিক নথিবিহীন অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন