আ’লীগ নেতার ছেলে জেলে
মানিকগঞ্জের সিংগাইরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিতে গিয়ে থানা স্বেচ্ছসেবকলীগের সভাপতি মোহাম্মদ ওবায়দুর রহমান মারধর শিকার হয়েছেন। ছিনিয়ে নেয়া হয়েছে তার মনোনয়ন পত্র। এ ঘটনার নায়ক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধারা ইউপি চেয়ারম্যান আব্দুল মাজেদ খানের ছেলে ফয়েজুল ইসলাম খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা।
জানা যায়, শুক্রবার বিকেলের দিকে বলধারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ওবায়দুর রহমান মনোনয়নপত্র জমা দিতে যান। এ সময় নির্বাচন কমিশন অফিসের সামনে তার গতিরোধ করে ফয়েজুল ইসলাম, রামকান্তপুরের মো. রফিকের ছেলে মোস্তাফিজুর রহমান মিঠু (৩০), উত্তর পারিলের ওয়াজেদ আলী খানের ছেলে জিয়া উর রহমান (৪০) সহ আরও ৪/৫। এ সময় তাকে এলোপাথাড়ি মারপিট করে মনোনয়নপত্র ও ভোটার আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। পরবর্তীতে লোকজন এসে ওবায়দুরকে উদ্ধার করে।
অর্থ-বাণিজ্য: আহসান এইচ মনসুরের বিদায়, নতুন গভর্নর মোস্তাকুর রহমান
আন্তর্জাতিক: উপহার বিতর্কে জাপানের প্রধানমন্ত্রী