রাষ্ট্র বা সরকারের অনুমতি ব্যতীত স্টেডিয়ামে পতাকা উড়ানোয় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমসহ ২১ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর ছিদ্দিক এ আদেশ দেন।
এর আগে একই আদালতে এ আবেদন করে মুক্তিযুদ্ধ মঞ্চ। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে বিকেলে আদেশের জন্য রাখেন।
বাদীপক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুল হক।
মামলার আবেদনের বিষয়ে তিনি জানান, বাংলাদেশের মিরপুরের একাডেমি মাঠে সরকারের অনুমতি ব্যতীত পাকিস্তানের পতাকা উড়িয়ে অনুশীলন করায় তাদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি: ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরিতে হুয়াওয়ের সঙ্গে বাংলালিংকের চুক্তি
সারাদেশ: ভিজিএফের তালিকা তৈরিতে অনিয়ম
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশ সামরিক জাদুঘরে প্রযুক্তিনির্ভর ‘ইয়েস পার্কিং’ সেবা চালু করলো বি-ট্র্যাক
বিজ্ঞান ও প্রযুক্তি: অ্যাকটিভ-ম্যাট্রিক্স স্ক্রিন নিয়ে বাজারে আসছে ইনফিনিক্স নোট ৬০ সিরিজ
সারাদেশ: যানজটে নাকাল মাদারীপুর শহরবাসী