বরিশালে স্বামী হত্যা স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

পূর্ব পরিকল্পিতভাবে পরকীয়া প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যা করে লাশ কীর্তনখোলা নদীতে ফেলে দেবার অভিযোগে স্ত্রী বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ চাঁদপাশা গ্রামের সত্তার হাওলাদারের কন্যা শারমিন জাহান সুমা ও তার পরকীয়া প্রেমিক বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা এলাকার আবদুল মন্নান ফকিরের ছেলে মনির হোসেন ফকিরকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু’মাসের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন বরিশাল জেলা জননিরাপত্তা অপরাধ দমন ট্র্যাইবুনালের (জেলা দায়রা জজ) বিচারক টিএম মূসা।

দন্ডপ্রাপ্ত সুমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ রাকুদিয়া গ্রামের আবদুল জব্বার সিকদারের ছেলে কবিরুল ইসলাম লিটনের। নিহত লিটন ৯ বছর ধরে দুবাই প্রবাসী ছিলেন। ১৩ বছর আগে সুমির সঙ্গে লিটনের বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে। লিটন দুবাই থাকায় তার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে খালাতো ভাই মনির হোসেন ফকিরের সঙ্গে। পরবর্তীতে স্ত্রীর পরকীয়া প্রেম নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি