গৌরনদীতে সাবেক চেয়ারম্যানের ওপর হামলা

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গৌরনদীতে সেলুনে চুল কাটানোর সময়ে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান সেকেন্দার আলী মৃধার (৭১) ওপর হামলা চালানো হয়েছে। গুরুতর আহত হওয়ায় মঙ্গলবার (১১ জানুয়ারি) তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জানা গেছে, সেকেন্দার আলী মৃধা জানান, যখন তিনি চুল কাটাচ্ছিলেন তখন নলচিড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শহিদ খানের নেতৃত্বে তার অনুসারী ১৪-১৫ জন লোহার রড, জিআইপি পাইপ, লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।

এক পর্যায়ে তার ডান হাতের কব্জি ভেঙ্গে যায়। তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

অভিযুক্ত ইউপি সদস্য শহিদ খান তার সম্পর্কে সেকেন্দার আলী মৃধার অভিযোগ অস্বীকার করে বলেন তিনি শুনেছেন যে, কয়েকজন যুবক তার ওপর হামলা চালিয়েছে। এ সময়ে তিনি দৌঁড়ে পালাতে গেলে পরে গিয়ে আহত হন। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানিয়েছেন তিনি কোন লিখিত অভিযোগ পাননি।

পেলে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেবেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি