মাগুরার হত্যা মামলার আসামি নোয়াখালীতে গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

মাগুরা জেলার থেকে পালিয়ে আসা হত্যা মামলার এক আসামিকে নোয়াখালীর সোনাইমুড়ী থানার পুলিশ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামির নাম মুজাহিদুল ইসলাম জিহাদ (৩৯) মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বানিয়াবহু গ্রামের মো. গোলাম আকবরের ছেলে।

শনিবার ভোর রাতে উপজেলার পাপুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

একই দিন বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার এ আসামিকে গ্রেফতার করে পুলিশ। সে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলার এজাহার নামীয় আসামি। যাহার-মামলা নং-১৯। গত বছরের ৩০ জুন মোহাম্মদপুর থানায় এ মামলা দায়ের করা হয়।

ওসি জানায়, আসামি জিহাদ গ্রেফতার এড়াতে দীর্ঘদিন থেকে নোয়াখালী এসে গা ঢাকা দেয়। গ্রেফতারকৃত আসামিকে মোহাম্মদপুর থানার পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি