image

আলেশা মার্টের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সংবাদ অনলাইন রিপোর্ট

চেক প্রতারণার অভিযোগের মামলায় অনলাইন ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বুধবার (২৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মুস্তাফা রেজা নূর এ পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী ২৭ মার্চ গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

মামলার কাগজপত্রের তথ্য অনুযায়ী, চেক প্রতারণার অভিযোগে গত ৭ সেপ্টেম্বর আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলমের বিরুদ্ধে আবদুল্লাহ আল আমুন নামের একজন গ্রাহক আদালতে মামলা করেন। মামলায় দাবি করা হয়, আলেশা মার্ট থেকে মোটরসাইকেল কেনার জন্য গত জুন মাসে তিনি ক্রয়াদেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে পণ্য না পাওয়ায় তিনি অভিযোগ করেন। পরে আলেশা মার্টের পক্ষ থেকে চার লাখ টাকার দুটি চেক আবদুল্লাহ আল মামুন বরাবর ইস্যু করা হয়। তবে চেকের বিপরীতে ব্যাংক হিসাবে অর্থ জমা না থাকায় তা প্রত্যাখ্যাত হয়। পরে তিনি বাদী হয়ে মামলা করেন।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি

Sangbad Image

বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইইউতে রাইজের এআই ক্যাম্প