image

সরকার নির্ধারিত মূল্যেই সামিটকে বিদ্যুৎ বিক্রি করতে হবে: আপিল বিভাগ

নিজস্ব বার্তা পরিবেশক

সরকার নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৫ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেয়।

একই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেয় আপিল বিভাগ।

সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চেয়ে এ মামলা হয়। সেই সঙ্গে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। যার প্রেক্ষিতে আপিল করে আজ জিতল বিদ্যুৎ বিভাগ। তবে এতে সরকারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি