image

‘দুই শিশুর অভিভাবকই ডেসপারেট, উল্টো আমরা বিপদে আছি’

নিজস্ব বার্তা প্রতিনিধি :

জাপানি বংশোদ্ভূত দুই শিশু আপাতত দেশের বাইরে যেতে পারবে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (৯ মার্চ) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ আজ এ আদেশ দেন।

সেই সঙ্গে তিন মাসের মধ্যে ঢাকা জজ কোর্টকে মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সময় আপিল বিভাগ বলেন, সব সমস্যার সমাধান আদালতে হয় না। দুই শিশুর অভিভাবকই ডেসপারেট, উল্টো আমরা বিপদে আছি।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি ঢাকার পারিবারিক আদালত দুই মেয়েকে মায়ের জিম্মায় রাখার নির্দেশ দেন। ছোট মেয়ে বাবার কাছেই রয়েছে। তাকে উদ্ধারে মা গুলশান থানায় জিডি করেন। পরে তাকে উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। গত ২ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হয়। ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদের আদালত খাস কামরায় ছোট মেয়ে লায়লা লিনার বক্তব্য শোনেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত একদিন বাবার কাছে এবং আরেকদিন মায়ের কাছে থাকার আদেশ দেন আদালত।

‘অপরাধ ও দুর্নীতি’ : আরও খবর

» ‘টাকা আত্মসাৎ’: গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

» গৃহকর্মী নির্যাতন: বিমানের এমডি ও স্ত্রীসহ গ্রেপ্তার ৪ জন কারাগারে

» মুক্তিপণের জন্য শিশুকে হত্যা: চাচাতো ভাইয়ের যাবজ্জীবন

» কক্সবাজার বিমানবন্দর প্রকল্পে ‘দুর্নীতি’: বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার

» চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, জনপ্রশাসনের কামাল কারাগারে

» আরেক মামলায় এস আলম ও পি কে হালদারের বিচার শুরু

সম্প্রতি