image

বইমেলার উদ্বোধনী দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ৯ জন

সংবাদ অনলাইন রিপোর্ট

২০২৫ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ৮টি বিভাগে মোট ৯ জন বিশিষ্ট কবি, লেখক ও গবেষককে এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

সোমবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম জানানো হয়।

পুরস্কারপ্রাপ্তরা হলেন: কবিতায় মোহন রায়হান, কথাসাহিত্যে নাসিমা আনিস, প্রবন্ধ ও গদ্যে সৈয়দ আজিজুল হক, শিশুসাহিত্যে হাসান হাফিজ, অনুবাদে আলী আহমদ, গবেষণায় মুস্তাফা মজিদ ও ইসরাইল খান, বিজ্ঞানে ফারসীম মান্নান মোহাম্মদী এবং মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মঈদুল হাসান।

একাডেমির বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ এর প্রস্তাবক কমিটির সুপারিশ ও সাহিত্য পুরস্কার কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে একাডেমি নির্বাহী পরিষদ এই তালিকা অনুমোদন করেছে।

আগামী ২৬ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

‘সংস্কৃতি’ : আরও খবর

সম্প্রতি