একুশের বইমেলা দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে

সংবাদ অনলাইন রিপোর্ট

অমর একুশে গ্রন্থমেলা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে। এবার প্রতিবছরের মতো ১ ফেবব্রুয়ারি থেকে বইমেলা শুরুর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনা আবার উর্ধমুখী হওয়ার কারনে সে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী বইমেলা ১৪ দিন পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১ ফেব্রুয়ারি শুরু করার পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতিও শুরু করা হয়েছিল। ইতোমধ্যে স্টল বরাদ্দসহ বেশকিছু কাজের প্রস্তুতিও বেশ এগিয়ে গেছে। কিন্তু জানুয়ারি মাসের শুরু থেকে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়ায় বিশ্বব্যাপী জারি হয়েছে নতুন করে বিধিনিষেধ। বাংলাদেশেও সংক্রমণ প্রতিদিনই বাড়ছে।

এমন পরিস্থিতিতে বইমেলা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ফয়সল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, করোনার সংক্রমণের কারণে তা দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।

তবে মেলা ঠিক কবে থেকে শুরু হবে, এ বিষয়ে পরে জানানো হবে বলেও জানান তিনি।

‘সংস্কৃতি’ : আরও খবর

» একুশে বইমেলার আগেই বাংলা একাডেমিতে ‘বিজয় মেলা’ করবে বাপুস

» বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি উদীচীর

সম্প্রতি