‘সহস্রার মূলাধার’ কবি শুক্লা গঙ্গোপাধ্যায়ের প্রথম কবিতার বই।বইটি প্রকাশিত হয়েছে ২০২১ সালের ডিসেম্বর মাসে। বইটির প্রকাশক জাতীয় সাহিত্য প্রকাশ। গ্রন্থটি আরও পাওয়া যাবে লিটল ম্যগাজিন চত্বরে শালুক-এর স্টলে, স্টল নং ২৫। এবং র্যামন পাবলিশার্সে, স্টল নং- ১৭৩-৭৪। শুক্লা গাঙ্গুলি নামে তিনি অনেক দিন ধরে লেখালেখি করলেও এই প্রথম তার বই প্রকাশিত হলো। বাংলাদেশ পশ্চিমবঙ্গ ছাড়াও সারা পৃথিবীর বাংলা ভাষায় প্রকাশিত অসংখ্য পত্র-পত্রিকা, ম্যাগাজিনে তার কবিতা প্রকাশিত হচ্ছে। কবিতা সম্পর্কে কবির ভাষ্য, “কথা আর কবিতা বুঝি আমার আজন্ম পরানসখী। যক্ষের ধন হেন লালন করেছি সত্তাচেরা সে প্রসূন। সেই কবে কেউ দাহন করেছে লেখন, সে দগ্ধ ছাই ঘেঁটে তবু কুড়িয়েছি অক্ষয় সে অক্ষর। পাহাড়ি উপত্যকায় অগ্নিসাধক হয়ে যেন ধুনি জ্বালিয়ে প্রণত হয়েছি যাবজ্জীবন চিরসখী সে কবিতার।” বইটির প্রচ্ছদ ও অলঙ্গকরণ করেছেন তরুণ ঘোষ। এবং মূল্য রাখা হয়েছে ৩৫০ টাকা।
নগর-মহানগর: জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের বিক্ষোভ আজ
নগর-মহানগর: ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’
নগর-মহানগর: জবিতে সব দল-মতের ঐক্য অক্ষুণ্ণ থাকবে: রইছ উদ্দীন
নগর-মহানগর: ভোট গণনায় কারচুপির অভিযোগ জামায়াত প্রার্থীর
নগর-মহানগর: সিলেটে মন্দিরে অগ্নিসংযোগ