আইসিসি বাংলাদেশ সম্প্রতি ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের ডিজিটাল স্ট্যান্ডার্ড ইনিসিয়েটিভ (ডিএসআই)-এর সাথে যৌথভাবে বাংলাদেশে ডিজিটালাইজিং ইন্টারন্যাশনাল ট্রেড (ডিএসআই) বিষয়ে ঢাকায় দিনব্যাপী কর্মশালার আয়োজন করে। অর্থ প্রতিমন্ত্রী মিসেস ওয়াসেকা আয়েশা খান প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান; সহ-সভাপতি নাসের এজাজ বিজয়; ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান মুহাম্মদ এ. রুমী আলী; আইটিএফসি-আইডিবি এর আঞ্চলিক প্রধান ইফতেখার আলম; ইউএন-এসক্যাপ এর পরিচালক ড. রূপা চন্দ; এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং, ডিএসআই-আইসিসি এমডি মিসেস পামেলা মার এবং আইসিসিবি মহাসচিব আতাউর রহমান।
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে
আন্তর্জাতিক: বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানির দাম