নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটির মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের গত ২১ নভেম্বরের চিঠি অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে বা ভবিষ্যতে গঠন করা হবে, সেসব কমিটির মাধ্যমে নিয়মিত কমিটি গঠনের কার্যক্রম পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব শিক্ষা বোর্ডকে নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়।
আন্তর্জাতিক: খামেনি কি বেঁচে আছেন, কোথায়?
আন্তর্জাতিক: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড প্রধান নিহত
আন্তর্জাতিক: পরাশক্তির ইন্ধনে ভয়াবহ যুদ্ধে এশিয়া-ইউরোপ
অর্থ-বাণিজ্য: বাজার মূলধন বাড়লো ৮ হাজার কোটি টাকা
অর্থ-বাণিজ্য: জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগ বাড়ছে না
অর্থ-বাণিজ্য: সোনার দাম ফের বাড়লো